আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, সাথে ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি
Source: Bangla Hunt
Read the live feed on ZapIndies