প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ও তাঁর ঘনিষ্ঠদের ১৫টি ব্যাঙ্ক ও ডিম্যাট অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৯ অগস্ট পর্যন্ত অ্যাকাউন্টগুলিতে ১৩.৯ কোটি টাকা ছিল। ৩১ জুলাই তল্লাশিতে ৪০.৫ লক্ষ টাকা নগদ ও ১৭,২০০ ডলার-সহ বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। তোলাবাজির টাকা শেল কোম্পানির মাধ্যমে বিনিয়োগের অভিযোগ রয়েছে।
সব্যসাচী দত্তের ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, ১৩.৯ কোটি টাকা বাজেয়াপ্ত
Source: The Wall Bengali