সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ১৩ বছরের এক বাঘিনীর মৃত্যু হয়েছে। গত ডিসেম্বরে চুলকাটি জঙ্গল থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে আলিপুর চিড়িয়াখানায় চিকিৎসা করানো হয়েছিল। সোমবার হঠাৎ জ্বর ও শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে বন দফতর।
ঝড়খালিতে চিকিৎসাধীন অবস্থায় বাঘিনীর মৃত্যু
Source: News18 Bangla