হুগলির খানাকুলের ঠাকুরানিচক এলাকায় দ্বারকেশ্বর নদীর উপর গ্রামবাসী ও পরিযায়ী শ্রমিকদের উদ্যোগে নির্মিত রড-আয়রনের সেতুটি দেখতে দ্বিতীয় হুগলি সেতুর মতো। দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী সেতুর। প্রায় ৩৫ লক্ষ টাকা চাঁদা তুলে কয়েক মাসে সেতুটি নির্মাণ করা হয়। ফলে বর্ষায় নৌকা চলাচল বন্ধের সমস্যা দূর হয়েছে।
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? গ্রামবাসীর উদ্যোগে নির্মিত সেতু
Source: TV9 Bangla