হাইড্রোজেনচালিত জেসিবি হাইড্রোম্যাক্স (JCB Hydromax) আমেরিকার উটাহের বোনেভিল সল্ট ফ্ল্যাটসে ঘণ্টায় গড়ে ৪০৬.৩২০ মাইল (প্রায় ৬৫৩.৯ কিমি) গতিতে ছুটে নতুন এফআইএ বিশ্ব ল্যান্ড স্পিড রেকর্ড গড়েছে। ব্রিটেনে তৈরি এই স্ট্রিমলাইনারটি চালিয়েছেন উইং কমান্ডার অ্যান্ডি গ্রিন ওবিই। রেকর্ডটি এখনও চূড়ান্ত নয়, এফআইএর ল্যান্ড স্পিড রেকর্ডস কমিশনের অনুমোদন বাকি।
হাইড্রোজেনচালিত JCB Hydromax-এর বিশ্বরেকর্ড, ৬৫৪ কিমি গতিতে ছুটল
Source: Kolkata 24x7