রাজ্য স্বাস্থ্য কমিশন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিক্যাল পরীক্ষাকেন্দ্রগুলিকে সাত দিনের মধ্যে কমলা রঙের বোর্ডে কমিশনের ফোন নম্বর, ইমেল ও ওয়েবসাইটের ঠিকানা বাংলা ও ইংরেজিতে টাঙানোর নির্দেশ দিয়েছে। কমিশনের চেয়ারপার্সন বিশ্বজিৎ বসু জানান, অভিযোগ জানানোর পদ্ধতি অনেকের অজানা, তাই এই উদ্যোগ। সংস্থাগুলি স্বাগত জানালেও রঙ নিয়ে প্রশ্ন তুলেছে।
বেসরকারি হাসপাতালে অভিযোগের নম্বরসহ বোর্ড টাঙানোর নির্দেশ
Source: Anandabazar Patrika