উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বদলাচ্ছে আবহাওয়া। বৃহস্পতিবার থেকে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি ও ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে ভারী বৃষ্টি বাড়বে।
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
Source: Asianet Bangla