ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে ফিফা আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করল ভারত। সূচির সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত, জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের মুখোমুখি হবে ভারত, অথচ আসিয়ান কাপের ফাইনাল ৪ অক্টোবর। ফিফার নিয়মে দুটি আলাদা দল পাঠানো সম্ভব না হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ফেডারেশন।
ব্রাজিল ম্যাচকে অগ্রাধিকার, আসিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
Source: The Wall Bengali