নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান ফিরিয়ে নিল রাজ্য সরকার। চলতি বছরের ফেব্রুয়ারিতে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এই সম্মান দিয়েছিলেন। নেতাজিকে অসম্মান করার অভিযোগে এই সিদ্ধান্ত বলে রাজনৈতিক মহলে ধারণা। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
নেতাজি বিতর্কে অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ বাতিল রাজ্যের
Source: Bangla Hunt