বাঁকুড়ার আধকড়া গ্রামে কালী মন্দিরের পাশে প্রায় ৮ ফুট লম্বা অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে উদ্ধারকারী দল দক্ষতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে সেটিকে লোকালয় থেকে দূরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, সাপ দেখলে নিজে না ধরে রেসকিউ টিমকে খবর দেওয়া উচিত।
কালী মন্দিরের পাশে ৮ ফুটের অজগর উদ্ধার
Source: News18 Bangla