বনগাঁয়ে অস্ত্র পাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

বনগাঁয়ে অস্ত্র পাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

বনগাঁ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার অস্ত্র কারবারিদের ডেরায় হানা দিয়ে শহিদুল মণ্ডল ও অনুপ খাঁকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৯ এমএম পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। শহিদুল অস্ত্র আমদানি করে মজুত করত, আর অনুপের দায়িত্ব ছিল বাংলাদেশে পাচার করা। পুলিশ এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে।

Source: Hindustan Times Bangla

More in Top Stories

Read the live feed on ZapIndies