বিখ্যাত ইতিহাসবিদ সুমিত সরকার বৃহস্পতিবার দিল্লির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। স্বদেশি আন্দোলনের ইতিহাসচর্চায় তাঁর 'স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল' গ্রন্থটি আকর হিসেবে বিবেচিত। বামপন্থী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত সুমিত সরকার ২০০৭ সালে কৃষকদের জমি অধিগ্রহণের প্রতিবাদে রবীন্দ্র পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন।
প্রয়াত ইতিহাসবিদ সুমিত সরকার
Source: Anandabazar Patrika