পশ্চিম এশিয়ার উপর নির্ভরতা কমাতে আমেরিকা থেকে এলপিজি আমদানি বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্র। ২০২৭ সালের মধ্যে মোট আমদানির ১৫ শতাংশ আমেরিকা থেকে আনার লক্ষ্য। ইরান পরিস্থিতি ও হরমুজ প্রণালীর অস্থিরতায় সরবরাহে চাপ তৈরি হয়েছে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিম এশিয়া নির্ভরতা কমাতে আমেরিকা থেকে এলপিজি আমদানি বাড়ানোর নির্দেশ
Source: Hindustan Times Bangla