গোয়েন্দাদের দাবি, পাক চর রানা রউফ খালিদ শিলিগুড়ি ও উত্তরবঙ্গে আইএসআই নেটওয়ার্ক গড়তে 'এসপিওনেজ সেল' তৈরি করেছিল। বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতারের আগে ঢাকা হয়ে করাচি যাওয়ার পরিকল্পনা ছিল, যেখানে পাক হাইকমিশনের এক আধিকারিক সাহায্য করতেন বলে অভিযোগ। তদন্তে নেপালে পাঁচ আইএসআই এজেন্টের সঙ্গে যোগাযোগের তথ্যও উঠে এসেছে।
শিলিগুড়িতে আইএসআই সেল তৈরির ছক রানার, ঢাকায় পাক হাইকমিশনের যোগ
Source: Hindustan Times Bangla