জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম-১ গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান পদে নির্বাচিত হয়েছেন বিজেপির চন্দন রায়। শুক্রবার গোপন ভোটাভুটিতে তিনি জয়ী হন। দীর্ঘদিন খালি থাকা এই পদে জয়ের পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যায়। চন্দন রায় উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ডাবগ্রাম-১ উপপ্রধান নির্বাচনে জয়ী বিজেপির চন্দন রায়
Source: Uttar Banga Sambad