বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপটি কলকাতার কাছ দিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে। উপকূলীয় জেলাগুলিতে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও জল জমার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্বাধীনতা দিবসে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
Source: Hindustan Times Bangla