দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, উত্তরবঙ্গে কমলা

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, উত্তরবঙ্গে কমলা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ ও কাল ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। রবিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা বেশি। উত্তরবঙ্গে রবিবার ও সোমবার অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করে শনিবার বিকেল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Source: Zee 24 Ghanta

More in Top Stories

Read the live feed on ZapIndies