আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ডের নিম্নচাপের প্রভাবে স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০-৪০ কিমি/ঘণ্টা গতির ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূল ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টির সতর্কতা, হলুদ সতর্কতা জারি
Source: Asianet Bangla