কেন্দ্রীয় সরকার বিদেশে থাকা গোপন সম্পত্তি ও অর্থ ঘোষণার জন্য 'ফরেন অ্যাসেটস অফ স্মল ট্যাক্সপেয়ারস— ডিসক্লোজ়ার স্কিম রুলস, ২০২৬' চালু করেছে। রবিবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছোট করদাতারা এই সুযোগ নিতে পারবেন। ৩০ শতাংশ কর ও অতিরিক্ত ৩০ শতাংশ আয়কর দিলে আইনি পদক্ষেপ থেকে অব্যাহতি মিলবে।
বিদেশি গোপন সম্পত্তি জানানোর সুযোগ দিচ্ছে কেন্দ্র
Source: Anandabazar Patrika