রবিবার সকালে রামপুরহাটের নিজের দলীয় কার্যালয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ। তাঁর পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে তিনি লিখেছেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন এবং তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। রাজনৈতিক জীবনে অপমানিত হওয়ার আক্ষেপও প্রকাশ করেছেন তিনি। পুলিশ নোটটির সত্যতা যাচাই করছে।
আশিস বন্দ্যোপাধ্যায়ের সুইসাইড নোটে কাউকে দায়ী না করার দাবি
Source: Hindustan Times Bangla