বলিউডের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী অনন্যা রাজ মাত্র ২৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন। পরিবারের তরফে জানানো হয়েছে, গত ১৫ জুলাই ভোররাতে ঘুমের মধ্যেই শান্তিতে মৃত্যু হয়েছে তাঁর। এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। ২০১৬ সালে 'সেভেন আওয়ার্স টু গো' দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর।
বলিউড অভিনেত্রী অনন্যা রাজের প্রয়াণ, বয়স ছিল মাত্র ২৭
Source: Zee 24 Ghanta