নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে খুনের ঘটনায় জমি-বিবাদের যোগ খতিয়ে দেখছে পুলিশ। প্রায় ১০ বিঘা, বাজারদর ১০০ কোটি টাকার জমি দখলমুক্ত করে বিক্রির উদ্যোগ নিয়েছিলেন আনিসুর, তাতেই জমি মাফিয়াদের রোষের মুখে পড়েছিলেন বলে সূত্রের দাবি। ঘটনায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ফতেমা বিবি-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা-ছেলে খুনে জমি-বিবাদের যোগ খতিয়ে দেখছে পুলিশ
Source: News18 Bangla