ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ইউজিসি-নেটের ইংরেজি, কমার্স ও সমাজতত্ত্ব—এই তিনটি বিষয়ের পরীক্ষা বাতিল করেছে। ভুল প্রশ্নপত্র ও পুরনো প্রশ্ন পুনরাবৃত্তির অভিযোগে এই সিদ্ধান্ত। কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও এনটিএ-র সমালোচনা করে বলেছেন, এনটিএ-র ভুলের শাস্তি পড়ুয়াদের ভোগ করতে হচ্ছে। সেপ্টেম্বরে ফের পরীক্ষা হবে।
ইউজিসি-নেটের তিন বিষয়ের পরীক্ষা বাতিল, মোদী-এনটিএকে নিশানা রাহুলের
Source: Hindustan Times Bangla