বিধানসভার সই জাল মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ সোমবার এই নির্দেশ দেন। এর আগে আদালত জানিয়েছিল, তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা গেলেও অভিষেককে গ্রেফতার করা যাবে না।
অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট
Source: Bangla Hunt