কলকাতায় আইএসআই-এর স্লিপার সেল তৈরির ষড়যন্ত্র বানচাল করল রাজ্য পুলিশের এসটিএফ। হাবড়া থেকে আইএসআই এজেন্ট রানা রউফ গ্রেফতারের পর এবার তপসিয়া থেকে তার সহযোগী ইমরানকে গ্রেফতার করা হয়েছে। ইমরান দীর্ঘদিন ধরে ভুয়ো নথিপত্র তৈরি করে অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট বানানোর কারবারে যুক্ত ছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তারা কলকাতাকে কেন্দ্র করে একাধিক জঙ্গি স্লিপার সেল গড়ে তোলার চক্রান্তে যুক্ত ছিল।
কলকাতায় আইএসআই স্লিপার সেল চক্রান্ত, তপসিয়া থেকে গ্রেফতার ইমরান
Source: The Wall Bengali