বাংলাদেশজুড়ে তীব্র গ্যাস সংকটে টেক্সটাইল, ডাইং ও ফিনিশিং কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে। শিল্পমালিকরা এটিকে 'নজিরবিহীন' বলে অভিহিত করেছেন। সরকার জানিয়েছে, জ্বালানি সংকটের সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন কমে যাওয়াই সংকটের মূল কারণ।
গ্যাস সংকটে পোশাক কারখানা বন্ধ, সমাধানে দুই বছর লাগতে পারে
Source: BBC Bangla