দুর্গাপুজোর আর মাত্র ৫৮ দিন বাকি। আবহাওয়ার দুর্যোগ উপেক্ষা করে গোবরডাঙ্গার মা মনসা শিল্পালয়ে দিনরাত চলছে দুর্গাপ্রতিমা তৈরির কাজ। বংশপরম্পরায় ঐতিহ্য বজায় রেখে শিল্পীরা খড়, মাটি ও বাঁশ দিয়ে দেবীদুর্গার নিখুঁত অবয়ব ফুটিয়ে তুলছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিমা সম্পূর্ণ করে বিভিন্ন পুজো মণ্ডপে পৌঁছে দেওয়ার লক্ষ্য তাঁদের।
পুজোর ৫৮ দিন আগেই ব্যস্ত গোবরডাঙ্গার মৃৎশিল্পীরা
Source: News18 Bangla