বাংলাদেশের নন্দনগাছী মহাবিদ্যালয়ের লেকচারার সোহেলী আক্তার ১৫ অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে ফেসবুকে 'বিনম্র শ্রদ্ধা' জানান। পোস্টটি ঘিরে ছাত্রদলের বিক্ষোভের পর কলেজের গভর্নিং বডি তাঁকে সাময়িক বরখাস্ত করে। কর্তৃপক্ষ জানিয়েছে, পোস্টটি 'রাষ্ট্রবিরোধী'। তবে বরখাস্তের আগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি বলে স্বীকার করেছেন গভর্নিং বডির সভাপতি।
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুক পোস্ট, লেকচারার সাময়িক বরখাস্ত
Source: Ei Samay