বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা (এসিএসইউ) বিভিন্ন রাজ্যের টি-টোয়েন্টি লিগে জুয়াড়িদের সঙ্গে ক্রিকেটার, দল মালিক ও কর্তাদের যোগাযোগের সন্দেহজনক ঘটনা খতিয়ে দেখছে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের কিছু ম্যাচে অস্বাভাবিকতা প্রথম নজরে আসে। আগামী ২৩ অগস্ট পর্যন্ত চলা টিএনপিএলের বাকি ম্যাচগুলিতে নজর রাখা হচ্ছে।
জুয়াড়ি চক্রের সন্দেহে বিসিসিআইয়ের নজর রাজ্য টি-টোয়েন্টি লিগে
Source: Anandabazar Patrika