মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নারকে দোষী সাব্যস্ত করল সিডনির আদালত। ১৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানার পাশাপাশি গাড়িতে অ্যালকোহল ইন্টারলক যন্ত্র বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি এপ্রিলে ইস্টারের সপ্তাহান্তে ঘটে, যখন তিনি পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি চালাচ্ছিলেন।
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দোষী সাব্যস্ত ডেভিড ওয়ার্নার
Source: Dainik Statesman Bengali