পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে চালু হচ্ছে ‘অমৃত ফার্মেসি’। স্টেন্ট, ক্যানসারের ওষুধ, চোখের লেন্সসহ নানা চিকিৎসা সামগ্রী মিলবে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড়ে। প্রথম পর্যায়ে রাজ্যের প্রায় ১০০টি সরকারি হাসপাতালে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। রোগীদের প্রেসক্রিপশন ও পরিচয়পত্র দেখাতে হতে পারে।
রাজ্যে চালু হচ্ছে ‘অমৃত ফার্মেসি’, মিলবে বিপুল ছাড়ে ওষুধ
Source: Bangla Hunt