টানা দু'দিনের বর্ষণে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী ফুলেফেঁপে ওঠায় মানকানালি সেতু জলের তলায় চলে যায়। মঙ্গলবার সকালে সেতু পার হওয়ার চেষ্টায় একটি ট্রাক জলের স্রোতে আটকে যায়, এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শুশুনিয়া যাওয়ার ব্রিজও প্লাবিত হওয়ায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
গন্ধেশ্বরীর তাণ্ডবে প্লাবিত মানকানালি সেতু, আটকে গেল ট্রাক
Source: News18 Bangla