ভারত জানিয়েছে, তিস্তাসহ অভিন্ন নদীর জলবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলবে, তবে তা হবে দ্বিপাক্ষিক জয়েন্ট রিভারস কমিশনের (JRC) মাধ্যমে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক বৈঠকে বলেন, ৫৪টি অভিন্ন নদীর জল সংক্রান্ত বিষয় নির্দিষ্ট কাঠামোতেই সমাধান করা হয়। তিস্তা প্রকল্পে ভারতের অবস্থান ঢাকাকে জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
তিস্তা প্রকল্পে পুরনো কাঠামোতেই আলোচনা চলবে: ভারত
Source: Asianet Bangla