উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো কচুরিপানার চাপে ভেঙে পড়ায় টিপি ও কাটাবাগান এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প পথে যাতায়াত করতে হলে ৩০ কিলোমিটার ঘুরতে হচ্ছে। স্থায়ী কংক্রিটের সেতুর দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা।
কচুরিপানার চাপে ভাঙল বাঁশের সাঁকো, দুর্ভোগে দুই পাড়
Source: News18 Bangla