হোম লোনের মূলধন পরিশোধে ৮০সি ধারায় সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা এবং স্ব-অধিকৃত বাড়ির সুদে ২৪(বি) ধারায় ২ লক্ষ টাকা পর্যন্ত করছাড় মেলে পুরনো কর ব্যবস্থায়। নতুন কর ব্যবস্থায় এই সুবিধা প্রযোজ্য নয়। করছাড় করযোগ্য আয় কমায়, তাই প্রকৃত সাশ্রয় করের হারের ওপর নির্ভর করে।
হোম লোনে কর ছাড়: ৮০সি ও ২৪(বি) ধারায় কী সুবিধা
Source: Kolkata 24x7