স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থানার ভিতরে জনপ্রিয় বলিউডি গান ‘জলওয়া তেরা জলওয়া’র তালে নাচতে দেখা গেল এক পুলিশকর্মীকে। তাঁর সহকর্মীরাও উৎসাহ দেন। ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, নেটাগরিকদের অনেকেই প্রশংসা করেছেন। তবে ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।
থানায় বলিউড গানে নাচলেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিয়ো
Source: Anandabazar Patrika