বেঙ্গালুরুর একটি স্কুলে ৫০০-র বেশি শিক্ষার্থী ও ২১ জন কর্মী জ্বর, শ্বাসকষ্ট ও পেটের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, এটি সোয়াইন ফ্লু বা এইচ১এন১ ভাইরাসের সংক্রমণ। সম্প্রতি মুম্বই, পুণে ও বেঙ্গালুরুতে এই ভাইরাসের প্রকোপ বেড়েছে। চিকিৎসকেরা বলছেন, ছোটদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকায় সংক্রমণ মারাত্মক হতে পারে।
বেঙ্গালুরুর স্কুলে ৫০০-র বেশি শিক্ষার্থী অসুস্থ, সোয়াইন ফ্লুর সংক্রমণ
Source: Anandabazar Patrika