বিহারের নালন্দার পারসি মিডল স্কুলে মিড ডে মিলে নুনের বদলে গুঁড়ো সাবান দেওয়ায় অন্তত ৪০ জন পড়ুয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্কুল কর্তৃপক্ষ ভুল স্বীকার করেছে। বিহার শরিফ হাসপাতালে চিকিৎসাধীন পড়ুয়াদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার।
মিড ডে মিলে নুনের বদলে গুঁড়ো সাবান, অসুস্থ ৪০ পড়ুয়া
Source: Bangla Hunt