ভারতে নিজেদের গাড়ির পরিসর বাড়াতে ১.০ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিনে সিএনজি প্রযুক্তি আনার সম্ভাবনা খতিয়ে দেখছে স্কোডা। কাইলাক, কুশাক ও স্লাভিয়া মডেলে এই ইঞ্জিন ব্যবহার হয়। ব্র্যান্ড ডিরেক্টর আশিস গুপ্ত জানান, তিনটি মডেলই বিবেচনায় রয়েছে, তবে কমপ্যাক্ট এসইউভি কাইলাকে সিএনজি আনার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পারফরম্যান্স ১০-১৫ শতাংশ কমতে পারে বলে সংস্থার ধারণা।
স্কোডার ১.০ টিএসআই ইঞ্জিনে সিএনজি আনার সম্ভাবনা
Source: Kolkata 24x7