মহারাষ্ট্র সরকার মুম্বাই ও নভি মুম্বাইয়ের বাইরে 'মুম্বাই ৩.০' নামে একটি নতুন পরিকল্পিত নগরী গড়ে তুলবে। রায়গড় জেলার ১২৪টি গ্রাম জুড়ে ৩২৩.৪৪ বর্গকিলোমিটার এলাকায় গড়ে উঠবে এই নগরী, যার উন্নয়নের দায়িত্ব পেয়েছে এমএমআরডিএ। অটল সেতু ও নভি মুম্বাই বিমানবন্দরের সন্নিকটে অবস্থিত এই প্রকল্পে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব এসেছে।
মুম্বাই ৩.০: নতুন পরিকল্পিত নগরী গড়ে তুলবে মহারাষ্ট্র
Source: Asianet Bangla