পাকিস্তানে প্রেসিডেনশিয়াল সিস্টেম চালুর পরিকল্পনা নিয়ে জোর চর্চা চলছে। রিপোর্ট অনুযায়ী, সেনা প্রধান আসিম মুনিরের নেতৃত্বে নতুন সাংবিধানিক বদলের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হতে পারে। এই পরিকল্পনায় রাষ্ট্রের বড় সিদ্ধান্তে সেনার সমান অংশীদারিত্বের প্রস্তাব রয়েছে, যা কার্যত সেনার দাপট বাড়াবে বলে আশঙ্কা।
পাকিস্তানে রাষ্ট্রপতি শাসন জারির পরিকল্পনা, সেনার ক্ষমতা বাড়ার আশঙ্কা
Source: Hindustan Times Bangla