কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়্গপুর থেকে ভদ্রক পর্যন্ত চতুর্থ রেললাইন নির্মাণের অনুমোদন দিয়েছে। ৩,৩৫২ কোটি টাকা ব্যয়ে ১৭৩ কিলোমিটার রেলপথ বসানো হবে, যা হাওড়া-চেন্নাই রুটকে শক্তিশালী করবে। মোট ৪টি মাল্টিট্র্যাকিং প্রকল্পে ৯,৪৫০ কোটি টাকা খরচ হবে এবং ২০৩০-৩১ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
খড়্গপুর-ভদ্রকে চতুর্থ রেললাইন, মন্ত্রিসভায় অনুমোদন
Source: News18 Bangla