পূর্ব মেদিনীপুরের তমলুকে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির আবাসনে থাকা বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা পাটের রাখি তৈরি করে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করছেন। হাত না থাকায় কেউ পায়ের আঙুলে জটিল নকশা ফুটিয়ে তুলছেন। চলতি বছর ২৫ হাজার রাখির অর্ডার এসেছে। বিক্রিলব্ধ অর্থ তাদের অ্যাকাউন্টে ভাগ করে দেওয়া হয়।
পাটের রাখি তৈরি করে স্বাবলম্বী বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা
Source: News18 Bangla