পাঞ্জাবে জনসংখ্যার ভারসাম্য বদলে যাওয়ায় শিখদের ৩০ বছরের আগে বিয়ে ও অন্তত তিন সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছে অকাল তখত। ভারপ্রাপ্ত জথেদার জ্ঞানী কুলদীপ সিং গরগাজের এই আহ্বানের পিছনে রয়েছে কম জন্মহার ও তরুণদের রাজ্য ছেড়ে চলে যাওয়ার প্রবণতা। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী পাঞ্জাবে প্রজনন হার কমে ১.৬-এ দাঁড়িয়েছে।
পাঞ্জাবে শিখরা সংখ্যালঘু হওয়ার আশঙ্কায় অকাল তখতের পরামর্শ
Source: Bangla Hunt