নিম্নচাপ কেটে গেলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া ও ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত থাকবে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপ কাটলেও দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা
Source: Bangla Hunt