মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকে টানা বৃষ্টিতে পাটের জমিতে জল জমে পচন ধরছে। পরিপক্ক হওয়ার আগেই ফসল কেটে জাঁক দেওয়ার পাশাপাশি আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত চাষিরা। এতে ফলন ও মান কমার আশঙ্কা। তবে পাট পচানোর জন্য পর্যাপ্ত জল মেলায় অনেক চাষি খুশি।
টানা বৃষ্টিতে জলের তলায় পাটক্ষেত, পচনের ভয়ে তড়িঘড়ি কাটছেন চাষিরা
Source: News18 Bangla