চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় ১০ লক্ষ টন চিনি শুল্কমুক্ত আমদানির পরিকল্পনা করছে কেন্দ্র। আখের জোগান কমে যাওয়া এবং ইথানল উৎপাদনে আখের রসের ব্যবহার বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমে দাম বেড়েছে। মহারাষ্ট্রের কোলহাপুরে প্রতি কুইন্টাল চিনির দাম ৫৪০০ টাকায় পৌঁছেছে, যা রেকর্ড। উৎসবের মরশুমে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
চিনির দাম নিয়ন্ত্রণে ১০ বছর পর আমদানির ভাবনা কেন্দ্রের
Source: Bangla Hunt