রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় অন্তত ১৪ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাতভর হামলায় জনবসতি এলাকা, স্টোরেজ, একটি চিকিৎসাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টায় ইউক্রেনও মস্কো অঞ্চলে প্রায় ২৫০টি ড্রোন হামলা চালিয়েছে।
কিয়েভে রুশ হামলায় ১৪ নিহত, আহত ৩৩
Source: Zee 24 Ghanta