কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ১৯ আগস্ট নাগরিকত্ব (তৃতীয় সংশোধনী) বিধি ২০২৬ জারি করেছে। নতুন বিধিতে পশ্চিমবঙ্গ-সহ ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে নাগরিকত্বের আবেদন গ্রহণ, যাচাই ও নিষ্পত্তির ক্ষমতা জেলা শাসকদের হাতে দেওয়া হয়েছে। এর ফলে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।
নাগরিকত্বের তৃতীয় সংশোধনী বিধি জারি, ক্ষমতা পেলেন জেলা শাসকরা
Source: Zee 24 Ghanta