বৃহস্পতিবার শিলংয়ে নর্থইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছল মোহনবাগান। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকায় ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে, যেখানে গোলরক্ষক বিশাল কাইথের দুটি শট সেভ দলকে জেতায়। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে সবুজ-মেরুন।
টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে মোহনবাগান
Source: Kolkata 24x7